,

‘তিস্তা ও ফেনী নদী সমস্যার দ্রুত সমাধান হবে’ (ভিডিও)

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা আজ দুই দেশের সম্পর্কই নয়, দুই দেশের ভবিষ্যৎ নিয়ে বসেছি। আমরা কেবল স্থলসীমান্তই নয় আমরা জলসীমা নিয়েও ঐক্যমতে পৌঁছেছি। এটাই প্রমাণ করে আমাদের দুই দেশের সম্পর্কের দৃঢ়তা। তিনি বলেন, আমি নিশ্চিত পশ্চিমবঙ্গ রাজ্যের সহযোগিতায় তিস্তা ও ফেনী নদী নিয়ে চলমান সমস্যার দ্রুত সমাধান হবে।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের ফলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুই দেশই লাভবান হবে। আমরা কেবল প্রতিবেশীই নই। আমরা ভাতৃপ্রতীম দুটি রাষ্ট্র যারা শিল্প, সংস্কৃতি ও মানসিকতার দিক থেকে এক অপরের সাথে সম্পৃক্ত।

নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের মধ্যে আজ যে বাস সার্ভিসের উদ্বোধন হলো, তা উভয় দেশের মধ্যে যাগাযোগ সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করবে।

মহাকাশ গবেষণায় বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা প্রকাশ করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে সহযোগিতার হাত আরও প্রসারিত করার প্রতিশ্রুতি দেন মোদি।

এ সময় বাংলাদেশে ভারতের বিদ্যুৎ সহযোগিতা বর্তমানের ৫শ’ মেগাওয়াট থেকে বাড়িয়ে আগামী দুই বছরের মধ্যে ১১শ’ মেগাওয়াটে উত্তীর্ণের ঘোষণা দেন মোদি।

নিজের বক্তব্যে আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর ব্যাপারেও কথা বলেন মোদি। এ সময় ভারত-বাংলাদেশ-নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারেও পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন মোদি।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করে তার ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এরও প্রশংসা করেন মোদি।

https://www.youtube.com/watch?v=ZYJJUJZfmbI

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর