,

শ্বশুরের সঙ্গে পরকীয়া: স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরের সঙ্গে পরকীয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা করেন স্বামী। এ ঘটনায় স্বামী গোলাম মোস্তফা চৌধুরীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার কামার ধাদাশ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাশমত আলী বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার বর্ধ্বনপুর গ্রামে বাবার সঙ্গে পরকীয়ার ঘটনায় নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করে মোস্তফা। তার আগে মোস্তফা তার বাবাকে কুপিয়ে জখম করেন।

তিনি আরও বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে মোস্তফার শ্বশুরবাড়ি থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মোস্তফা। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বেল পুকুর থানার কামার ধাদাস গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ