রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩২ রানে হেরে ধবলধোলাই বাংলাদেশ

news-image

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনের লাঞ্চের আগেই বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ৮০ রানে। ফলে টেস্ট সিরিজে ২-০ তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা।আজ ৩ উইকেটে ২৭ রান খেলতে নামা বাংলাদেশ টিকতে পেরেছে ঘন্টাখানেক।

দলীয় ৩৮ রানের মধ্যেই বাংলাদেশ হারায় আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও মমিনুল হককে। ৮ বলে ১  রান করে কেশব মহারাজের শিকারে পরিণত হন মুশফিক। ৫ রান করা মমিনুলও শিকার হন মহারাজের।

ইয়াসির আলী চৌধুরী রাব্বি তো রানের খাতাই ‍খুলতে পারেননি। সিমন হারমারের বলে উইলিয়ামসকে ক্যাচ  দেন তিনি। এরপর লিটন দাসের ২৭ ও মেহেদী হাসান মিরাজের ২০ রানের পরও বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৮০ রানে।

প্রথম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার মাত্র দুজন বোলার বোলিং করেছিলেন। এবারো তাই হলো। কেশব মহারাজ ও সিমন হারমার এবারো বাংলাদেশকে গুটিয়ে দিয়েছেন। মহারাজ নিয়েছেন ৭ উইকেট, হারমারের শিকার ৩ উইকেট। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন মহারাজ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী