রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অর্থনীতি অনেক ভালো, আরও শক্তিশালী হবে: অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এবং শক্তিশালী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী বলেছেন, ‘এখনো গোটা বিশ্ব বলছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক শক্তিশালী। যেসব দেশের জিডিপির তুলনায় ঋণের পরিমাণ বেশি, তারা বর্তমানে সবচেয়ে বেশি বিব্রত। তারা বিপদেও আছে। বাংলাদেশ সেই বিপদে নেই। সেজন্য আমরা ওইসব দিক নিয়ে চিন্তা করছি না।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত। বৈঠক শেষে ভার্চুয়ালি ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, ‘আমাদের অবস্থা অনেক ভালো, অনেক শক্তিশালী। আরও শক্তিশালী হবো। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির কোনো একটি দিক খুঁজে বের করতে পারবেন না, যেগুলো পর্যালোচনা করে বুঝবো সামনের দিনগুলো ভালো নয়। সামনের দিনগুলো আমাদের ভালোই কাটবে।’

শ্রীলঙ্কার সঙ্গে তুলনায় অস্বস্তিবোধ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ আলোচনা তো আমরা করিনি। কেউ যদি আলোচনা করে, সেটা তাদের ব্যাপার। এ আলোচনা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কি না, তা আপনারা ভালো বুঝবেন। এটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

অর্থমন্ত্রী বলেন, আপনারা ভালোভাবেই জানেন, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও অনেক ওপরে আছে। রাজস্ব আদায় বাড়ছে, রিজার্ভও বাড়ছে। মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে। তাহলে সমস্যাটা কোথায়? আমাদের তো সমস্যা নেই। আমি মনে করি উই আর সেইফ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী