,

বাজারে আসছে ১০ টাকার নতুন নকশার নোট

news-image

অনলাইন ডেস্ক : প্রচলিত নোটের কিছুটা পরিবর্তন করে বাজারে আসছে নতুন নকশায় তৈরি ১০ টাকার নোট। আগামী রোববার ছাড়া হতে পারে এই নোট। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন নোটেও প্রচলিত ১০ টাকার নোটের মূল রং, নকশা ও আকার অপরিবর্তিত থাকছে। তবে নোটের সামনের দিকের ওপরের বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি লালচের পরিবর্তে সাদা হবে। গভর্নরের স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙের হবে। নতুন নোটের সামনের ভাগে ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ থাকবে না।

নোটের আকার দৈর্ঘ্যে ১২৩ মিলিমিটার। আর প্রস্থে থাকছে আগের মতোই ৬০ মিলিমিটার। নোটের অন্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণও থাকছে আগের মতোই।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার তাদের মতিঝিল অফিস এবং পরবর্তীতে তাদের অন্য অফিস থেকে নতুন ১০ টাকার নোট সরবরাহ করা হবে।

নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটও চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড