,

গোপনে দেশ ছাড়লেন শ্রীলংকার সাবেক উপমন্ত্রী

news-image

আর্ন্তজাতিক ডেস্ক : শ্রীলংকায় চলমান অস্থিরতার মধ্যেই গোপনে দেশ ছাড়লেন সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে। গতকাল বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশে কলম্বো ত্যাগ করেন তিনি। শ্রীলংকার জাতীয় দৈনিক সিলন টুডে এ তথ্য জানিয়েছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের চাচাতো বোন নিরুপমা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। গত বছর বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের গোপন অর্থ লেনদেনের ১ কোটি ২০ লাখ গোপন নথি ফাঁস হয়। প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে অর্থ পাচারে তালিকায় ছিলেন নিরুপমা।

চরম অর্থনৈতিক সংকটে গণঅসন্তোষের মধ্যে শ্রীলংকার ক্ষমতাসীন জোটেও ভাঙন দেখা দিয়েছে। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।

মঙ্গলবার শ্রীলংকার পত্রিকা আদাদেরনা জানিয়েছে, শ্রীলংকা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলংকা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলোন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা অধিবেশনের জোট থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের