,

পিরোজপুরে সিলিন্ডার বিস্ফোরণে দুজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ইন্দুরকানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই ভাইসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতরা হলেন ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার আবুল হাচান দুয়ারী (২৩) ও তার শ্যালক মো. শাকিল। আহত হয়েছেন মো. মিজান (২৬)। তিনি বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকালে দুজনের মরদেহ তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বজনরা জানায়, আহত মিজানের অবস্থা গুরুতর।

পাড়েরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান শাওন তালুকদার বলেন, গত শনিবার উপজেলার পাড়েরহাটে বালুর ড্রেজার মেশিন চালু করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় তাদের শরীর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু