,

এবার নিরবের নায়িকা মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু তাদের একসঙ্গে কাজ করা হয়নি কখনও। এবার সেটা হলো। তবে সিনেমায় নায়, বিজ্ঞাপনে।

সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের একটি বিজ্ঞাপনে জুটি হয়েছেন তারা। এর শুটিং হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কাজ হয় সেখানে। একটি ফ্যাশন হাউজের বিজ্ঞাপন এটি।

নিরব বলেন, ‘খুব সুন্দর কাজ। এর গল্প ও নির্মাণশৈলীতে সিনেমাটিক বিষয়ও আছে। এতে অভিনয় করে খুবই ভালো লেগেছে। তাছাড়া বিজ্ঞাপনে মাহির সঙ্গে জুটি বাঁধলাম। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে।’

মাহি বললেন, ‘আমি ইদানীং গড়পড়তা কোনও কাজে নিজেকে জড়াচ্ছি না। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। অনন্য মামুন ভাইয়ের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’

এদিকে, নিরব সিনেমার অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও একটি কুকিং শো নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে, মাহি অভিনয়টা কমিয়ে দিয়েছ্নে। চালু করেছেন তার নতুন রেস্তোরাঁ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড