,

‘জানাজা পড়তে তাকে ডাকিও’, চিরকুট রেখে স্কুলছাত্রীর আত্মহত্যা

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলায় খালার বাসায় বেড়াতে গিয়ে স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে দাগনভূঞা বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

সাবরিনা আফরিন নামের ওই কিশোরী দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে, যেটি নিয়ে তদন্ত করছে পুলিশ।

সেখানে লেখা আছে- ‘প্রিয় আমার মা ও বাবা, আশাকরি ভালো থাকবে; তাও আবার আমি মরে যাওয়ার পরে। ভেবেছিলাম তোমাদের একমাত্র মেয়ে আমি, যা করব সব মেনে নেবে। কিন্তু যারে ভালোবাসলাম তাকে দূরে সরিয়ে দিলে। বেঁচে থেকে কী লাভ, তাই মরে গেলাম। জানাজা পড়ার জন্য তাকে ডাকিও।’

দাগনভূঞা থানার ওসি হাছান ইমাম জানান, মেয়েটির বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তার বাবার নাম ইসমাইল খান। তারা দাগনভূঞার উপজেলা শহরে ভাড়া বাসায় থাকেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণ রয়েছে এর পেছনে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না