রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারে প্রাণ জুড়াবে তিন পানীয়

news-image

নিউজ ডেস্ক : ইফতারে শরবত না খেলে যেন প্রাণই জুড়ায় না। তাছাড়া সারাদিন না খেয়ে থেকে ইফতারে পানির পরিমাণটা বেশি রাখা উচিত। এতে নানারকম শারীরিক অসুস্থতা থেকে বাঁচা যাবে। কিন্তু শুধু শুধু পানি কি আর বেশি খাওয়া যায়? তাই রোজায় ক্লান্তি দূর করতে ইফতারে ঝটপট বানিয়ে নিতে পারেন কয়েকটি শরবত। ইফতারে রাখতে পারেন লেবু, শশা ও তরমুজের শরবত। এগুলো তৈরিতে ঝামেলাও কম, খুব অল্প সময়ে ঝটপট বানানো যায়।

লেবুর শরবত

উপকরণ: ১টি কাগজি লেবু, স্বাদমতো চিনি, লবণ সামান্য, পরিমাণমতো পানি ও কয়েকটি বরফ কুচি।

প্রস্তুত প্রণালি: প্রথমে লেবু থেকে রস বের করে নিতে হবে। এবার অন্যান্য সকল উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে একটি বাটিতে রাখুন। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এখন বরফ টুকরোসহ পরিবেশন করুন শরবত।

শসার শরবত

উপকরণ: ২৫০ গ্রাম শসা, আধা টেবিল চামচ ধনেপাতা কুচি, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো এবং পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে শসা ভালো করে ছিলে নিতে হবে। তারপর বিচিগুলো ফেলে শসা টুকরো টুকরো করে নিন। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন।

তরমুজের শরবত

উপকরণ: ৪০০ গ্রামের মতো তরমুজ, ২ টেবিল চামচ চিনি, স্বাদমতো লবণ, ২ চা চামচ লেবুর রস ও কয়েক টুকরো বরফ।

প্রস্তুত প্রণালি: তরমুজ খোসা ছাড়িয়ে বিচি ফেলে শুধু লাল অংশটুকু নিন। ছোট ছোট টুকরো সকল উপকরণ মিশিয়ে একসঙ্গে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন। এখন পরিবেশনের সময় তরমুজের ছোট ছোট টুকরো গ্লাসের ওপরে ছড়িয়ে দিন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী