,

সেহরিতে ঝটপট বানিয়ে নিতে পারেন তিন ধরনের পদ

news-image

নিউজ ডেস্ক : চলছে রমজান মাস। সারা মাস জুড়ে রোজা রাখেন অনেকে। এই সময়ে সঠিক খাদ্য ও পানীয় নির্বাচন করা ভীষণ জরুরি। এতে সারাদিন রোজা রেখেও অসুস্থ হবেন না।

অনেকেই সেহরিতে পোলাও, বিরিয়ানি কিংবা বিভিন্ন মুখোরোচক খাবার খান। যা শরীরের পক্ষে মোটেই ভাল নয়। এ সব খাবার খেয়ে রোজা রাখলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। কারণ এ ধরনের খাবারে কোনও পুষ্টিগুণ থাকে না। বরং এগুলি শরীরের জন্য ক্ষতিকর। তা হলে কী খাবেন সেহরিতে? যেহেতু প্রচণ্ড গরমের মধ্যেই রোজা রাখতে হবে সকলকে, তাই শরীরের প্রতি দিতে হবে বাড়তি নজর। পেটও ভরবে আর হজম করতেও অসুবিধা হবে না, চাই এমন খাবার।

কী কী খাবার বানাতে পারেন সেহেরিতে?

ফলের স্যালাড: পছন্দ অনুযায়ী ফল বাছাই করে স্যালাড বানাতে পারেন। এতে সারাদিন শরীরে পানির ভারসাম্য বজায় থাকবে, শরীর থেকে দূষিত পদার্থদুলি বেরিয়ে যাবে। টুকরো করে কাটা ফলের মধ্যে সামান্য চাট মশলা, পুদিনা পাতা, ভাজা তিল ছড়িয়ে খেতে পারেন।

ওটসের পায়েস: ওট্‌স প্রোটিন ও ফাইবারে ভরপুর। এটি খেলে অনেক ক্ষণ পেট ভর্তি থাকে। একটি কড়াইতে ওট্‌স নিয়ে হালকা নাড়াচড়া করে নিন। এ বার দুধ সামান্য গাঢ় করে তার মধ্যে ভেজে রাখা ওট্‌স দিয়ে ফুটিয়ে নিন। পরিমাণ মতো চিনি দিয়ে দিন। চিনির পরিবর্তে খেজুর বাটা দিলে আরও ভাল। পায়েস ঘন হয়ে গেলে উপরে পছন্দের ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন ওট্‌সের পায়েস।

ডাব-লেবুর শরবত: রোজা রাখলে সারাদিন পানি খাওয়া যায় না। তবে গরমের দিনে শরীরে পানির ঘাটতি হলেই মুশকিল। তাই সেহরির সময়ে বিভিন্ন রকম শরবত রাখা ভীষণ জরুরি। একটি গ্লাসে ডাবের পানি নিয়ে তাতে পরিমাণ মতো মধু, লেবুর রস, বিটলবন আর পুদিনা পাতা ভাল করে মিশিয়ে নিন। এই পানীয় খেলে শরীর ঠান্ডা থাকবে।

 

এ জাতীয় আরও খবর

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি