,

পুরোনো মাশরাফির আগুনে পুড়লো খেলাঘর

news-image

স্পোর্টস ডেস্ক : বয়সের কাটা দিন দিন উঠছে উপরের দিকে, সাথে দুই পায়ে সাতটা অপারেশন নিয়ে ক্রমেই হাটুজোড়ার জোর হারাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিয়ানায়ক। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফির আজকের মতো আগুন ঝরা বোলিং এখন আর দেখা যায় না সহসাই।

আজ মিরপুরের হোম অব ক্রিকেটে দীর্ঘদিন পর বল হাতে আগুন ঝরালেন মাশরাফি বিন মর্তুজা। সেই আগুনে তাসের ঘরের মতো পুড়লো খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মাশরাফির সেই পুরোনো দিনের ঝলকে ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে খেলাঘরকে ২ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৮ ওভারে ৩৮ রান দিয়ে মাশরাফি নিয়েছেন ৪ উইকেট। এক ওভারেই নিয়েছেন ৩ উইকেট, জাগিয়েছিলেন হ্যাট্ট্রিকের সম্ভাবনাও।

মাশরাফির আগুন ঝরা বোলিংয়ে খেলাঘর গুটিয়ে গিয়েছিলো ১৯৮ রানেই। তবে এই রান তাড়া করে জিততেই ঘামও ছুটে গেছে রূপগঞ্জের। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটে জিতেছে মাশরাফির দল।

টস জিতে খেলাঘরকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি। মাশরাফির আমন্ত্রণে ব্যাট করতে এসে সেই মাশরাফির বোলিং তোপেই পড়বেন এটা হয়তো ভাবেনি খেলাঘরের ব্যাটসম্যানরা। মাশরাফির তোপের মুখে মাত্র ১৯৮ রানেই সাজঘরে ফেরেন খেলাঘরের সব ব্যাটসম্যান।

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মাশুরাফি অ্যান্ড কোং। আগুন ঝরতা বোলিংয়ের সাথে ব্যাটইংয়ে নেমেও ১৮ বলে ১২ রান করেন টাইগারদের সাবেক কাপ্তান। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন মাশরাফি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড