,

করোনা : উল্টো চিত্র চীনে, একদিনে শনাক্তের রেকর্ড

news-image

ভারতসহ সারা বিশ্বে করোনার গ্রাফ যখন কার্যত তলানিতে, স্বস্তির নিঃশ্বাস ফেলে নতুনভাবে চেনা জীবনের ছন্দ ফিরছে, তখন একেবারে উল্টো চিত্র চীনে। যে দেশে করোনার প্রথম কেস ধরা পড়েছিল, সেই দেশই এখন ফের কাঁপছে কোভিড আতঙ্কে।

বুধবার (৬ এপ্রিল) চীনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২০ হাজার। দেশটিতে এবার করোনার ঢেউয়ের কার্যত কেন্দ্রবিন্দুতে রয়েছে সাংহাই শহর। উহান শহরে করোনার প্রথম প্রাদুর্ভাবের পর থেকে এই প্রথম চীনে দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে। যা দেশটিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

সপ্তাহখানেক আগেও চীনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁয়েছিল। তারপর থেকে যা কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যে কারণে এই মুহূর্তে তীব্র প্রশ্নের মুখে পড়েছে দেশটির সরকারের ‘জিরো-কোভিড’ স্ট্র্যাটেজি।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন  থেকে জানানো হয়েছে, একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৭২ জন। যদিও এ সময়ে কোভিডে কারো মৃত্যু হয়নি।

গত মার্চ মাস পর্যন্ত স্থানীয় লকডাউন, গণহারে করোনা পরীক্ষা, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা ছিল চীনে। এরপর এসব শিথীল হওয়ার পরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যদিও কর্তৃপক্ষ জানাচ্ছে, বেশিরভাগ আক্রান্তরই কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। তবে যে গতিতে করোনা ছড়িয়ে পড়ছে, তাতে এরইমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে চীনের অর্থনীতিতে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও চীনে।

তারপর দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড