,

পুরুষরা টিপ পরায় সমালোচনায় অভিনেতা সিদ্দিক

news-image

বিনোদন প্রতিবেদক : টিপ পরার কারণে এক পুলিশ সদস্যর কাছ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়েছে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে। পুলিশের পোশাক পরিহিত ওই ব্যক্তির ইভটিজিং ও প্রাণনাশের হুমকির শিকারও হন তিনি। সেই ঘটনা নিয়ে নেটদুনিয়া এখনো উত্তাল।

সাধারণ মানুষের পাশাপাশি এর প্রতিবাদ করেছেন শোবিজ অঙ্গনের শিল্পীরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে টিপ পরা ছবি প্রকাশ করে প্রতিবাদের উত্তর দিয়েছেন তারা। সঙ্গে লিখেছেন তাদের দু’চার কথাও। তবে বিষয়টি নিয়ে এবার উল্টো পথে হাঁটলেন অভিনেতা সিদ্দিকুর রহমান, করেছেন সমালোচনাও।

নিজের ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামাণিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, ‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি?’

এরপর লেখেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- “টিপ পরছোস কেন” বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’

ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছেন অগুনতি মানুষ। পরে অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে সাময়িক বহিস্কার করে প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি