রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমদানি বাড়লেও দামে প্রভাব নেই

news-image

নিউজডেস্ক : দেশে চাল, ডাল, তেল, চিনি ও গম এই পাঁচ নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়লেও বাজারে তার কোনো প্রভাব পড়ছে না। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রæয়ারি) এসব পণ্যের আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তি বেড়েছে প্রায় ৩০ থেকে হাজার শতাংশ পর্যন্ত। অভিযোগ আছে, আমদানি করা পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়িয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এ ছাড়া জাহাজ ভাড়া ও ডলারের দর বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে খাদ্য ও খাদ্যবহিভর্‚ত সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও দাম কমছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাধারণত কোনো পণ্যের এলসি খোলার তিন মাসের মধ্যে তা নিষ্পত্তি হয়। নিষ্পত্তি বলতে, পণ্য দেশে এসে পৌঁছানোকে বোঝানো হয়। ফলে আগের মাসগুলোতে এলসি খোলার পরিমাণ বাড়লে পরের মাসগুলোতে নিষ্পত্তিও বাড়ে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যেও এলসি খোলা ও নিষ্পত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধির তথ্য মিলেছে। এর ফলে সরবরাহ বেড়ে বাজারে এসব পণ্যের দাম কমার কথা। কিন্তু সেটি হচ্ছে না। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন

অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক বছরে সরু চালের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ, আটার দাম বেড়েছে প্রায় ১২ থেকে ২৫ শতাংশ, তেলের দাম বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ, ডালের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ শতাংশ ও চিনির দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

জানা গেছে, রোজা শুরুর আগেই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্রের মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। গত মাসের ওই সার্কুলারে বলা হয়, রোজা ও ঈদুল ফিতর আসন্ন। অন্যদিকে করোনাপরবর্তী পরিস্থিতিসহ নিয়ন্ত্রণবহিভর্‚ত বিভিন্ন কারণে বাজারে আমদানিনির্ভর নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ, পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল এবং চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে এলসি মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে প্রয়োজনে শূন্য মার্জিনে এলসি খোলা যাবে। এ ছাড়া আমদানি ঋণপত্রের কমিশনও ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যথাসম্ভব ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। ওই নির্দেশনার পর নিত্যপণ্যের এলসি খোলা ব্যবসায়ীরা বাড়িয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার কর্মকর্তারা। তবে মার্চের এলসি খোলা ও নিষ্পত্তির তথ্য চ‚ড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হার দুটিই উল্লখযোগ্য হারে বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিভিন্ন পণ্যের এলসি নিষ্পত্তি হয়েছে ৫ হাজার ২৬৪ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ে নিষ্পত্তির পরিমাণ ছিল ৩ হাজার ৪৬০ কোটি ডলার। এ হিসাবে নিষ্পত্তি বেড়েছে ৫২.০১ শতাংশ। একই সময়ে বিভিন্ন পণ্যের এলসি খোলা বেড়েছে প্রায় ৪৯.১৩ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের আট মাসে চালের এলসি নিষ্পত্তি হয়েছে ৫২ কোটি ডলারের। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ হাজার ৪৪ শতাংশ বেশি। এ সময়ে গমের এলসি নিষ্পত্তির পরিমাণ দাঁড়ায় ১২৬ কোটি ৬৩ লাখ ডলারের। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৫ দশমি ৭২ শতাংশ বেশি। আট মাসে চিনির এলসি নিষ্পত্তি হয়েছে প্রায় ৬৮ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৭.৬৭ শতাংশ বেশি। এ সময়ে ভোজ্যতেলের এলসি নিষ্পত্তি বেড়েছে ৩৫.১২ শতাংশ। আট মাসে এ পণ্যটির এলসি নিষ্পত্তি হয় ১০৫ কোটি ৯২ লাখ ডলারের। এ ছাড়া আট মাসে ডালের এলসি নিষ্পত্তি হয়েছে ১৬ কোটি ৯৬ লাখ ডলারের। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯.২৫ শতাংশ বেশি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী