শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগের ভুলের ‘চড়া মূল্য’ দিতে হয়েছে : ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতায় থাকাকালে তার দল পিটিআই কিছু ভুল করেছে। অতীতের এসব ভুলের জন্য ‘চড়া মূল্য’ দিতে হয়েছে। গতকাল মঙ্গলবার লাহোরে দলীয় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে দলের ‘আদর্শিক’ সদস্যদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানান ইমরান খান। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

মঙ্গলবার ফের পাকিস্তানের বর্তমান সংকটের নেপথ্যে বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন ইমরান। তিনি অভিযোগ করে বলেন, বিদেশিদের সঙ্গে এক হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধীরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে।

বিদেশের মাটিতে বসে পাকিস্তানে সরকার পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন ইমরান খান। বিদেশিদের ওই পরিকল্পনায় যোগ দেওয়া নিজ দলের সদস্যদের তিনি ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পিটিআই ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে। সেখানে দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে, পার্লামেন্টে আজীবন নিষেধাজ্ঞা ছাড়াও তাদের কারাগারে পাঠানো উচিত।

ইমরান খানের ভাষায়, ‘আজ যদি আমরা এই বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে না দাঁড়াই তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’

অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ এনে সম্প্রতি ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব আনেন। তবে গত রোববার সেই প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপর প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা