,

মোদির সফরে যোগাযোগ, নিরাপত্তা ও বাণিজ্য অগ্রাধিকার পাবে (ভিডিও)

news-image

৬ জুন দুই দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এক ঐতিহাসিক সন্দিক্ষনে পৌঁছেছে উভয় দেশ। সীমান্ত চুক্তি এরই মধ্যে দুদেশের মধ্যে সম্পর্কে সাফল্যের মাইল ফলক ছুঁয়েছে। শক্তিশালী, স্থিতিশীল এবং দ্রুত উন্নয়নশীল প্রতিবেশি হিসেবে বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে ভারত। আর অন্যদিকে, বাংলাদেশও স্থিতিশীল ও শক্তিশালী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশি হিসেবে ভারতকেও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। সম্পর্ক উন্নয়নের এই সন্দিক্ষনে উভয় দেশ দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার দ্রুত নিস্পত্তির পথেই এগোবে বলে ধারনা করছে এদেশের মানুষ।

এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতের একটি টিভি চ্যানেলের সাথে যৌথভাবে টকশোর আয়োজন করে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, বাংলাদেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে এখন সম্পূর্ণরুপে প্রস্তুত। মোদির এই সফরে বাংলাদেশের মানুষের প্রত্যাশাও অনেক। এরইমধ্যে ভারতের সংসদে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত বিল পাশ হয়েছে। যা নি:সন্দেহে একটি ইতিবাচক দিক।

বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল মোদির এই সফরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য ঘাটতি হ্রাস ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি বিশেষভাবে প্রাধান্য পাবে। যদিও ভারতের পক্ষ থেকে এরমধ্যে জানিয়ে দেয়া হয়েছে মোদির এই সফরে তিস্তা চুক্তি হচ্ছে না। তবে দুদেশের মধ্যেকার যোগাযোগ, নিরাপত্তা ও বাণিজ্যের মতো কৌশলগত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে বলে আমরা মনে করছি। যদিও এই বিষয়গুলো এদেশের সাধারণ মানুষকে খুব একটা স্পর্শ করবে না। কারণ তারা চায় ভারতের নিকট থেকে তাৎক্ষণিকভাবে আমরা কি পেলাম। এ অবস্থায় এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তী কতটুকু হবে তা দেখার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে।

https://www.youtube.com/watch?v=Ev3mOrrD2ak

https://www.youtube.com/watch?v=vLxPrkhMQBc

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ