রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অবাধ্য’ ইমরানকে সাজা দিতে চায় যুক্তরাষ্ট্র!

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের চলমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটন ‘আবারও নির্লজ্জ হস্তক্ষেপ’র চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রুশ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, চলতি বছরের ২৩-২৪ ফেব্রুয়ারি ইমরান খানের মস্কো সফরের ঘোষণার পরপরই আমেরিকা ও তাদের পশ্চিমা সহযোগীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর কঠোর চাপ সৃষ্টি করে এবং ওই সফর বাতিলের দাবি জানায়। কিন্তু এরপরও ইমরান খান রাশিয়া সফরে এসেছেন।

জাখারোভা আরও বলেন, চলতি বছরের ৭ মার্চ পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের সঙ্গে এক কথোপকথনে যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইউক্রেনের ঘটনায় পাকিস্তানি নেতৃত্বের ‘ভারসাম্যপূর্ণ’ প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানান এবং এটা স্পষ্ট করেন যে, ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব সম্ভব। এতেই বোঝা যায় যুক্তরাষ্ট্র ‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ মার্কিন হস্তক্ষেপের আরেকটি প্রয়াস।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন, তাকে ক্ষমতা থেকে হটাতে একটি বিদেশি রাষ্ট্র ষড়যন্ত্র করছে। একবার মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নামও বলে ফেলেছিলেন তিনি। ইমরানের দাবি, পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে ইসলামাবাদকে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। আর সেই ‘ষড়যন্ত্রে’ জড়িত মানুষটি হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী