রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিপকাণ্ডে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্লোজড পুলিশ কর্মকর্তা

news-image

নিউজ ডেস্ক : টিপকাণ্ডে যখন সারা দেশে উত্তেজনার বিরাজ করছে। এমন সময় সিলেটে এক পুলিশ কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট ঘিরে বিস্ফোরন্মুখ পরিস্থিতির সৃষ্টি করেছে।

পোস্টে দেয়া লিয়াকত আলী নামের ওই পুলিশ কর্মকর্তা আদালত পাড়ায় কর্মরত আছেন। তিনি জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি পুরুষদের নারীর টিপ পরে প্রতিবাদ করা নিয়ে বিরূপ মন্তব্য করেন। তার এই নেতিবাচক মন্তব্যের কারণে এরই মধ্যে তাকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

তিনি বলেন, ফেসবুক ব্যবহার যদিও ব্যক্তিগত বিষয়। তবে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য নেতিবাচক মন্তব্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার এখতিয়ার পুলিশ প্রশাসনের রয়েছে। যে কারণে কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর লিয়াকত আলী তার ফেসবুক পোস্টে যা লিখেছেন তা বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হল-

‘প্রসঙ্গ: টিপ নিয়ে নারীকে হয়রানি।

ফালতু ভাবনা: (18+)

টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত। বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপর দিকে প্রায় অর্ধেক আনকভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন?’

এ নিয়ে সিলেট জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন মহল তার আপত্তিকর এমন মন্তব্যের বিষোদগার করেছেন। পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর ফেসবুক পোস্ট ভাইরাল হলে সমালোচনা ঝড়ের কবলে পড়েন। অবস্থা বেগতিক দেখে ওই পুলিশ কর্মকর্তা নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্টটি মুছে দেন।

এই পোস্টের বিষয়ে লিয়াকত আলী বলেন, আমি নারী বিদ্বেষী নই। কথা বলেছি পুরুষের টিপ পরে প্রতিবাদ করা নিয়ে। পুরুষরা কেন টিপ পরে প্রতিবাদ করবে? প্রয়োজনে তারা মানববন্ধন করবে। মূলত এ বিষয়টি ছিল আমার লেখার মুখ্য উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী