,

এখনো ভক্তদের হৃদয়ে দিব্যা ভারতী

news-image

বিনোদন ডেস্ক : নব্বই দশকের প্রথম ভাগে উল্কার মতো বলিউডে এসেছিলেন, আবার উল্কার মতোই চলে যান। আজও তার কথা মনে করে চলচ্চিত্র বোদ্ধারা। যার নাম উচ্চারিত হলেই অনেকটা হতাশা ও আক্ষেপ ভেসে উঠে বলিউড পাড়ার লোকজনের চোখে মুখে। যার কথা বলছি তিনি হলেন দিব্যা ওম প্রকাশ ভারতীয়। অর্থাৎ দিব্যা ভারতী। আজ তার ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ৫ এপ্রিল মাত্র ১৯ বছর বয়সে দুনিয়ার মায়া ছেড়ে চলে যান সেই সময়ের অন্যতম আলোচিত এই অভিনেত্রী।

বর্তমান প্রজন্মের অনেক তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা সেইভাবে নাও চিনতে পারে তাকে। কারণ দিব্যা গত হয়েছে ২৯ বছর আগে। দিব্যা সম্পর্কে জানতে হলে একটু পেছনের দিকে তাকাতে হবে। ১৯৯২ সালে ‘বিশ্বাত্মা’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দিব্যা। এর আগে ১৯৯০ সালে ‘বাবলি রাজা’ ছবি দিয়ে রূপালী জগতে তার বিচরণ ঘটে। অর্থাৎ এই তেলেগু ছবির মাধ্যমে তার যাত্রা শুরু হয়। যদিও বিদ্যার জন্ম মুম্বাইয়ের জুহুতে। বলিউড নয়, সেই সময় একের পর এক হিট ছবি উপহার দেন তেলেগু ইন্ড্রাস্ট্রিতে। অভিনয় করেন ‘নিলা পেনি’, ‘না ইল্লে না সরগম’, ‘রাউডি আল্লাডু’, ‘এসেম্বলি রাউডি’ ও ‘ধর্মাক্ষেত্রম’ ছবিতে। তেলেগু দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেন যে দিব্যার নামে তামিলনাড়ুতে মন্দির উদ্বোধন করা হয়।

১৯৯২ সালে বলিউডের ‘বিশ্বাত্মা’ ছবিতে বিদ্যার বিপরীতে ছিলেন সানি দেওল। সেই বছরের ২ জানুয়ারি মুক্তি পায় এ ছবিটি। ছবিটি আলোচনায় চলে আসে তার অভিনয় ও গানগুলো দিয়ে। বিশেষ করে ‘সাত সামুন্দর’ গানটি দর্শকদের হূদয়ে আজও জায়গা করে আছে। এমনকি এ গানটির সুর ও কথা নকল করে বাংলাদেশের একটি ছবিতে সালমান শাহ ও সোনিয়ার একটি গানে চিত্রায়িত হয়। গানটি ছিল ‘নীল সাগর পার হয়ে’। এরপর একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হতে থাকেন দিব্যা। প্রখ্যাত চলচ্চিত্রকার লরেন্স ডি সুজার রোমান্টিক ছবি ‘দিল কিয়া কাসুর’র মধ্যে তার বিপরীতে থাকেন নায়ক পৃথবী। ১৯৯২ সালের মার্চে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ানের ‘শোলে ওর শাবনাম’। এতে তার বিপরীতে ছিলেন গোবিন্দ। কিন্তু টার্নিং পয়েন্ট ছিল শাহরুখ খানের বিপরীতে ‘দিওয়ানা’ ছবিটি। সেই বছরের অন্যতম ব্যবসা সফল ছবি হয় এটি। শাহরুখ খানও পুরস্কার আদায় করে নেন সেরা অভিষেক নায়ক হিসেবে। এ ছবিটির যে গানটি এখনও সবাইকে আন্দোলিত করে সেটি হল ‘অ্যায়সে দিওয়ানে হি….।’ এর পরপরই একচেটিয়া আধিপত্য বিস্তার শুরু হয় দিব্যার। ১৯৯২ এবং ১৯৯৩ এর প্রথমার্ধে তিনি ১৪টি হিন্দি ছবিতে অভিনয় করেন যা আজ পর্যন্ত বলিউডে অভিষেক হিসেবে তার রেকর্ড হয়ে আছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড