,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় রহমত উল্লাহ (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) সকালে মহাসড়কের উপজেলার বাড়িউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত রহমত উল্লাহ বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের সুরুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধন্তি বাজারে রহমত উল্লাহর একটি চা পাতা প্যাকেটজাত করার কারখানা আছে। বিশ্বরোড মোড় থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দিলে রহমত উল্লাহ আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড