,

ভারতের অবস্থা হবে শ্রীলঙ্কার মতো, মোদীকে সতর্ক করলেন সচিবরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেহিসাবি অনুদান ও যথেচ্ছ রাজনৈতিক প্রতিশ্রুতির লাগাম না টানলে অচিরেই ভারতের কিছু রাজ্য শ্রীলঙ্কা বা গ্রিসের মতো ভয়াবহ আর্থিক সংকটে পড়তে পারে। এই ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লির মতো রাজ্যগুলো। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এমন উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, গত শনিবার মোদীর সঙ্গে প্রায় চার ঘণ্টার বৈঠকে কয়েকজন সচিব বলেছেন, ভারতের বেশ কয়েকটি রাজ্যের প্রতিশ্রুতি ও পরিকল্পনাগুলো অর্থনৈতিকভাবে টেকসই নয়। তাদের রাজনৈতিক চাহিদার সঙ্গে আর্থিক সক্ষমতার ভারসাম্য থাকা দরকার ছিল।

সচিবরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়েকটি রাজ্যের আর্থিক অবস্থা খুবই বিপজ্জনক এবং কেন্দ্রের অংশ না হলে তারা এতদিনে ভেঙে পড়তো। যেসব রাজ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লি, তেলাঙ্গানা, অন্ধ্র প্রদেশের নাম রয়েছে।

বলা হয়েছে, কয়েকটি রাজনৈতিক দল মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে। এতে রাষ্ট্রীয় কোষাগারে চাপ বাড়ছে। এ ধরনের সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যয় বাড়ানোর সুযোগ কমছে।

বিজেপিও সাম্প্রতিক নির্বাচনের সময় উত্তর প্রদেশ ও গোয়ার ভোটারদের জন্য বিনামূল্যে এলপিজি সংযোগসহ বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ছত্তিশগড়-রাজস্থানের মতো রাজ্যগুলো পুরোনো পেনশন ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রভাব নিয়েও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের দুশ্চিন্তা রয়েছে।

ভারতীয় সচিবরা এদিন নরেন্দ্র মোদীর কাছে দারিদ্র্য দূর করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া এবং নতুন শাসন ব্যবস্থার বিষয়ে চিন্তা-ভাবনা করতে অনুরোধ জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড