,

চুরি দুর্নীতির দায়ভার চাপানো হচ্ছে ভোক্তাদের উপর

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি খাতে চুরি, দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার দায়ভার ভোক্তাদের ওপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য আরেক দফা বাড়ানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন নতুন করে গ্যাসের এ দাম বৃদ্ধি স্বল্প আয়ের কোটি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী লাখ লাখ পরিবারের আর্থিক কষ্ট ও ভোগান্তি আরও বাড়িয়ে দেবে।

বিবৃতিতে তারা বলেন, কেবল গত তিন মাসেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি খাতে চুরি, দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার দায়ভার চাপানো হচ্ছে ভোক্তাদের ওপর।

বিবৃতিতে সই করেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড