‘আজ হিজাব, কাল টিপ, পরশু শাড়ি, অকারণে যত মন্তব্য’

news-image

বিনোদন ডেস্ক : ধর্ম আর অসহিষ্ণুতা বিশ্বকে ক্রমশ গ্রাস করছে। আজ হিজাব, কাল টিপ, পরশু শাড়ি…. নারীর কিছু না কিছু নিয়ে অকারণ বক্তব্য। এটা একেবারেই কাম্য নয়। আমি কী পরব সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমি কী করব, সেটাও। যিনি বলবেন তাকে আমার রোষের আগুনে পুড়তে হবে।’

সম্প্রতি টিপ পরার নিয়ে রাজধানী তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে এক পুলিশ কর্মকর্তার হেনস্তার বিষয়ে আনন্দবাজার অনলাইনকে এসব কথা বলেন রাফিয়াত রশিদ মিথিলা।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর বলেন, ‘শাড়ি আর টিপ বাঙালি নারীর প্রিয় সাজ। সেই নিয়ে প্রশ্ন তোলা মানে তার আত্মমর্যাদায় আঘাত করা। যা আমি মেনে নিতে পারছি না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে কপালে টিপ পরা নিজের ছবি দিয়ে মিথিলার সাবধান বাণী, ‘আমার টিপ নিয়ে কোনো কথা নয়, আমার স্বাধীনতা নিয়ে কোনো কথা নয়। যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হওয়ার ভয়, পৃথিবীটা তোমার একার নয়!’

প্রতিবাদ জানাতে অভিনেত্রী বেছে নিয়েছেন রাজর্ষি দে’র ছবি ‘মায়া’র একটি স্থির চিত্র। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সেই ছবিতে তিনি নিজের কপালে লাল টকটকে সিঁদুরে টিপ এঁকেছেন। তার দাবি, ছবিটি সাদা-কালো ছিল। কপালের টিপের প্রতি সবার নজর কাড়তে তিনি তাকে রঙিন করেছেন।

নায়িকার কথায়, ‘আমার এই ছবি ও মন্তব্যের নীচে বহু পুরুষ তাঁদের কপালে টিপ এঁকে ছবি দিয়েছেন। সমর্থন জানিয়েছেন আমায়। খুব ভালো লাগছে। প্রতিবাদের হাত ধরে লিঙ্গভেদও যেন মুছে যাচ্ছে!’

প্রতিবাদ করতে গিয়ে খারাপ মন্তব্য শুনতে হয়েছে মিথিলাকেও। এ বিষয়ে তার জবাব, ‘সে তো অন্য ধর্মের মানুষকে বিয়ে করার পর থেকেই শুনতে হচ্ছে। এ সব আর গায়ে মাখি না। ভালো থাকাটাই সবচেয়ে জরুরি আমার কাছে। কে কী বলল, কী এসে গেল!’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান