,

রুমে ঢুকে মারধর, ঢাবির ৬ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের মাস্টার্সের দুইজন আবাসিক শিক্ষার্থীকে রুমে ঢুকে হামলার ঘটনায় একই হলের ৬ জন শিক্ষার্থীকে হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

সোমবার বিকালে ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির।

বহিষ্কৃতরা হলেন, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী মাসফিউর রহমান, ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী সফিউল্লাহ সুমন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাইমুর রশিদ নাঈম, ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাব্বির আল হাসান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আলম অপি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ।

উল্লেখ্য, গত ২৬ মার্চ সকাল সোয়া ৮টার দিকে বিজয় একাত্তর হলের পদ্মা ব্লকের ২০১০ নং কক্ষের মাস্টার্সের দুইজন আবাসিক শিক্ষার্থী থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের আখলাকুজ্জামান অনিক ও ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের মো. রাজীব আহমেদকে রুমে ঢুকে অতর্কিত হামলা করে একই হলের একদল শিক্ষার্থী। হামলায় গুরুতর আহত হয়ে অনিক ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।

পরে হামলাকারীদের নাম উল্লেখ করে তাদের দায়ী করে হল প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগপত্র দিয়েছিলেন ভুক্তভোগী অনিক। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সময় ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। জড়িতদের নাম উল্লেখ করে হলের নোটিশ বোর্ডে হল প্রভোস্ট স্বাক্ষরিত এক লিখিত নোটিশে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ‘২৬ তারিখ মহান স্বাধীনতা দিবসে আমরা সবাই স্মৃতিসৌধে (সাভার) শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে হলে এই ঘটনা ঘটে। অভিযোগের প্রেক্ষিতে আমরা পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। কমিটির তদন্ত সাপেক্ষে ৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড