শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বললেন আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার অপরাধের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে পরিত্রাণের লক্ষ্যে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

আজ সোমবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আয়োজিত সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিকস বিষয়ক দ্বিতীয় জাতীয় কনফারেন্সে আইজিপি এসব কথা বলেন।

সাইবার অপরাধ কীভাবে আঞ্চলিক থেকে ব্যক্তি পর্যায়ে প্রভাবিত করে, এর পটভূমি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন ঘটনা তুলে ধরেন আইজিপি। তিনি সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

কনফারেন্সে ইন্টারপোলের প্রতিনিধি এবং জাপান, অস্ট্রেলিয়া ও মালদ্বীপ পুলিশের প্রতিনিধিসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা