লড়াই না করেই হেরে গেল বাংলাদেশ

news-image

এলেন-দেখলেন-চলে গেলেন এই হলো ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সারাংশ। কোনো ব্যাটসম্যান থিতু হওয়া তো দূর, নূন্যতম লড়াইটুকুও করতে পারলেন না। শেষ অবধি অলআউট হতে হলো নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে। 

২৭৪ রানের লক্ষ্য এমনিতে সহজ নয়, কিন্তু যেভাবে বাংলাদেশ গুটিয়ে গেল এমনটাও নিশ্চয়ই ভাবেনি কেউ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যে অলআউট হয়ে গেল মাত্র ৫৩ রানে। ম্যাচ হেরেছে ২২০ রানে।

আগের দিনই অবশ্য বোঝা যাচ্ছিল কাজটা বেশ কঠিনই হতে যাচ্ছে। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মুমিনুল হক ফেরত গিয়েছিলেন কেবল ৮ রান যোগ করে। কিন্তু কাজটা আসলে এত কঠিন কেইবা ভেবেছে!

বাংলাদেশ যে খেলতে শেষদিনে খেলতে পারেনি এক ঘণ্টাও। ওভারের সংখ্যায় খেলেছে মাত্র ১৩ ওভার। তাতেই হারিয়ে ফেলেছে সাত উইকেট। বাংলাদেশের ১০ ব্যাটসম্যানকে আউট করতে দুই স্পিনার সিমন হার্মার ও কেশভ মহারাজ ছাড়া আর কাউকে ব্যবহারই করেননি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান