টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুর আলম (৩০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার জাদিমোরা নাফ নদী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত নুর আলম মিয়ানামার মংডু এলাকার জাফর আলমের ছেলে।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালান আসার সংবাদ পেয়ে জাদিমোরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকের একটি চালান নিয়ে নৌকাযোগে ২/৩ জন ব্যক্তি কিনারায় উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করলে মাদককারবারীরা বিজিবি জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করেন। এ সময় বিজিবির তিনজন জওয়ান আহত হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দেড় লাখ ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ নুর আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান বিবিজির এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান