,

পানির অপচয়রোধে সবাইকে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পানির অপচয়রোধ ও পানির যত্নে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিশ্ব পানি দিবস-২০২২ উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পানির অপচয় রোধ করতে হবে। আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। পানিসম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সম্পদই থাকবে না।’

শেখ হাসিনা বলেন, ‘বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। ভূগর্ভের পানির চেয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আশপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও সচিব কবির বিন আনোয়ার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড