রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও পরিবারের সঙ্গে ইফতার করে সম্প্রীতির বার্তা দিলেন মিম

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন এ অভিনেত্রী।

সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে পথচলা শুরু করে মিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় একজন তারকা হিসেবে। বর্তমানে তিনি সিনেমায়ই মনোযোগ দিয়েছেন। কাজ করে যাচ্ছেন আপন মনে।

পর্দার বাইরের মিম বেশ মিশুক আর চমৎকার মনের মেয়ে হিসেবে সমাদৃত। তার বিনয় ও ব্যবহারের প্রশংসা সবখানে। শোবিজ সামলে তিনি পরিবারকে সময় দেন নিয়মিত। প্রায়ই দেখা যায় স্বামী, মা, বাবা ও বোনকে নিয়ে নানা আয়োজনে।

গত কয়েক বছর ধরে তিনি শামিল হন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। অন্য ধর্মের হয়েও ইফতার আয়োজনে সম্প্রীতির বার্তা দেন তিনি। এবারও তার ব্যাতিক্রম হলো না।

রোববার (৩ এপ্রিল) প্রথম রমজানে ইফতারের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। তবে তার স্বামী সনি পোদ্দার অনুপস্থিত।

ছবিতে দেখা যায়, তিনি সপরিবারে শামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী