,

রমজানে আদালতের সময়সূচি নির্ধারণ

news-image

নিউজ ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে, আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে। অপরদিকে, অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে। সূত্র: বাসস

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড