বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যেসব এলাকায় বাড়ছে ডায়রিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন হাজার হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। দিন দিন আক্রান্তের এ সংখ্যা এত বাড়ছে যে, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, বাসাবো, কদমতলী ও মোহাম্মদপুর এলাকার মানুষ বেশি ভর্তি হচ্ছেন। এ ছাড়া সায়েদাবাদ, শনিরআখড়া, কামরাঙ্গীরচর, মিরপুর, বাড্ডা, উত্তরখান, উত্তরা ও রাজধানীর পাশের নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ এলাকা থেকেও রোগী আসছেন।

হাসপাতালটিতে গত ১৬ মার্চ থেকে ২ এপ্রিল বিকেল পর্যন্ত ২১ হাজার ৩ জন রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন গড়ে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৭ রোগী। অতিরিক্ত চাপ সামলাতে হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু টাঙিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

আইসিডিডিআরবি’র হাসপাতাল শাখার প্রধান ডা. বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, ভর্তি রোগীদের মধ্যে ১৮ বছর বয়সী রোগীর সংখ্যা বেশি। তাদের মধ্যে তীব্র পানিশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানীয় পান করার ফলে ডায়রিয়ার তীব্রতা বেড়েছে।

চিকিৎসকরা বলছেন, গরমে জীবাণু বেশিক্ষণ বেঁচে থাকে। তাছাড়া অনেকেই অনিরাপদ পানি পান করেন। এতে ডায়েরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বাইরের কোনো খাবারের পাশাপাশি যত্রতত্র থেকে পানি খাওয়া যাবে না।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে এমন একটি প্রাদুর্ভাব ঘটেছিল, যা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। সেটি স্থায়ী হয়েছিল মে মাসের মাঝামাঝি পর্যন্ত।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা