বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : সপ্তমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ফাইনালে আজ রোববার ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে তারা। পুরো টুর্নামেন্টে অজি নারীদের হারাতে পারেনি কেউই।

অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ন্যাট স্কিভারের অপরাজিত ১৪৮ রানের কল্যাণে ৪৩ দশমিক ৪ ওভারে ২৮৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় ইংলিশরা।

১২১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় স্কিভার তার ইনিংসটি সাজান। এ ছাড়া ট্যামি ব্যাওমন্ট ২৭, অধিনায়ক হ্যাথার নাইট ২৬ ও সোফিয়া ডাঙ্কলে ২২ রান করেন। অজিদের পক্ষে তিনটি করে উইকেট নেন অ্যালানা কিং ও জেস জোনাসেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ‘তাণ্ডব চালান’ অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি। ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

হিলির ইনিংসে কোনো ছক্কা ছিল না, ছিল ২৬টি চার। তার ওপেনিং পার্টনার রার্চেল হায়নেসও খেলেন ৯৩ বলে ৬৮ রানের ইনিংস। বেথ মুনি করেন ৪৭ বলে ৬২ রান। শেষ দিকে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন অ্যালিসি পেরি। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা