,

ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙে দিলেন প্রধান শিক্ষক

news-image

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় এক স্কুলছাত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার দুপুরে তাড়াশ সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

রোববার সকালে ওই স্কুলছাত্রীর বাবা মো. মজিবর রহমান তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান বিএসসি’র বিচার দাবি করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত শিক্ষার্থী মোছা. মাহিয়া খাতুন ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও পৌর এলাকার মো. মজিবর রহমানের মেয়ে।

স্কুলছাত্রীর বাবা মজিবর রহমান অভিযোগ করে বলেন, মাহিয়া রহমান গতকাল শনিবার দুপুরে টিফিনের পর বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। তখন প্রধান শিক্ষক তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় স্কুলছাত্রীর হাত ভেঙে যায়। পরে আহতবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক এক্সরে করার পর বাম হাতের কব্জি উপরের হাড় ভেঙে গিয়েছে বলে জানান।

এ বিষয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হাসান (বিএসসি) বলেন, শনিবার টিফিনের পর স্কুলছাত্রী মাহিয়া মোবাইল ফোনে কথা বলছে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে এনে মোবাইল ফোন জব্দ করি। পরে সে ফেরার পথে আমাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় অন্য ছাত্রীদের মুখে শুনে তাকে অফিস ডেকে এনে বেত দিয়ে আঘাত করেছি। এতে হাত ভাঙার মত কিছু ঘটেনি।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম জানান, স্কুলছাত্রী মাহিয়ার বাবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান