উন্নয়নের রোল মডেল দেশে লালবাতি জ্বলছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর যেসব দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘তথাকথিত’ উন্নয়নের মতো মডেল গ্রহণ করেছিল সেসব দেশে এখন লালবাতি জ্বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আমাদের দেশে যেমন উন্নয়নের নামে লুটপাট হচ্ছে, ঠিক তেমনি ওইসব দেশেও তাই হয়েছে। তথাকথিত উন্নয়নে সেসব দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে। সেসব দেশে এখন বিদ্যুৎ নেই, কাগজের জন্য পরীক্ষা নিতে পারছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, পাঁচশ টাকা কেজিতেও চাল মিলছে না। ওইসব রাষ্ট্রপ্রধানরা জনরোষ থেকে রেহাই পাচ্ছে না। এই বিষম চিত্র বাংলাদেশেও বিরাজমান।

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলন থেকে শেরপুর ও রাজশাহীতে কৃষক আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে আগামী ৬ এপ্রিল ঢাকায় প্রতিবাদ সমাবেশ, ৭ এপ্রিল দেশব্যাপী কৃষক দল জেলা, মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন রিজভী।

দেশে সরব দুর্ভিক্ষ চলছে উল্লেখ করে রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। ভয়ংকর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে। তিনি বলেন, একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে রাষ্ট্রের শত কোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গান-বাজনা আর আমোদ-ফুর্তিতে মেতে রয়েছেন।

রিজভী বলেন, জমিতে সেচের ব্যবস্থা করতে না পেরে রাজশাহীতে দুই কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর সারাদেশে বিক্ষোভ ঠেকাতে কৃষি মন্ত্রণালয় নামকাওয়াস্তে তদন্ত কমিটি করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান