,

ধনেপাতার ফেসপ্যাকে দূর হবে ব্রণ, জেনে নিন কীভাবে বানাবেন

news-image

অনলাইন ডেস্ক : ধনেপাতা সাধারণত রান্নায় ব্যবহার করেন সবাই। তবে এর আরও নানা গুণ রয়েছে। রূপচর্চার কাজেও লাগাতে পারেন ধনেপাতা। ভাবছেন ধনেপাতা দিয়ে আবার রুপর্চচা হয় নাকি! বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, আমাদের রান্নাঘরে এমন অনেক কিছুই রয়েছে, যা কিনা বাজারের যেকোনো প্রসাধনীকে টেক্কা দিতে পারে। তার মধ্যে অন্যতম হলো ধনেপাতা। ধনেপাতার ফেসপ্যাক ত্বকের জন্য খুবই উপকারী। রোদে পোড়া ত্বকে উজ্জ্বলতা ফেরাতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক। শুধু তাই নয়, ব্রণ সমস্যায় যারা ভুগছেন, তারা অবশ্যই ব্যবহার করুন ধনেপাতার ফেসপ্যাক।

কীভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক?

এই ফেসপ্যাক তৈরি করতে লাগবে কিছু পরিমাণ ধনেপাতা, একটা টমেটো ও গোলাপ জল। যাদের তৈলাক্ত ত্বক রয়েছে তারা এর মধ্যে লেবুর রস দিতে পারেন। লাগবে মূলতানি মাটিও।

টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিন। তার মধ্যে ধনেপাতা, গোলাপ জল ও মূলতানি মাটি দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিন। সব কিছু ভালো করে মিশে গেলে ত্বকে ব্যবহার করুন। আধাঘণ্টার মতো রেখে উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে অন্তত দুদিন ব্যবহার করুন।

 

এ জাতীয় আরও খবর

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি