,

নগ্ন হয়ে ছবি তোলার কারণেই মালয়েশিয়ায় ভূমিকম্প: স্থানীয়দের দাবি

news-image

অন্যরকম ডেস্ক : মালয়েশিয়ার সাবাহ প্রদেশের বর্নো দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের জন্য সেখানে ছবি তোলা ‘ন্যুডিস্টদের’ দোষারোপ করেছে স্থানীয় জনগণ। তাদের অভিযোগ, তারা নগ্ন হয়ে ছবি তুলে স্থানটির পবিত্রতা নষ্ট করেছে এবং এজন্যই ভুমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয়দের মতে, পাহাড়ে নগ্ন হয়ে ছবি তোলায় ‘আকি’ (পাহাড় রক্ষাকারী) তাদের শাস্তি হিসেবে ভুমিকম্প ঘটিয়েছে।

সাবাহ প্রদেশের এক ওয়েব ডেভেলপার নাম প্রকাশ না করার শর্তে জানান, রানাউ পাহারের পবিত্র স্থানে নগ্ন হয়ে মূত্রত্যাগের কারণে পাহাড়-আত্মারা অনেক অপমানিত বোধ করে এবং ভুমিকম্পের মাধ্যমে তাদের প্রতিশোধ নেয়।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ন্যুডিস্টদের প্রতি ক্ষোভ ঝাড়ছেন। জুলফাহমিআব-সালাম টুইটারে জানান, কিনাবুলু পাহাড় হয়তো এসকল নগ্ন দর্শনার্থীদের উপর ক্ষোভ ঝেড়েছে।

৩০ মে কিনাবুলু পাহাড়ে পাঁচজন নগ্ন ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরে ৪ জন নারীসহ ১০ জনের আরেকটি নগ্ন দলের ছবি পোস্ট করা হয়। তৎক্ষণাৎ সাবাহা’র নাগরিকরা এর বিরোধিতা করেন, কারণ তারা মনে করেন এই পাহাড়টি পবিত্র।

সাবাহ পার্কের পরিচালক দাতুক জামিলি নাইস বলেন, ৪ জন নারী এবং ৬ জন পুরুষের দলটি আলাদা হয়ে দক্ষিণ চূড়ার দিকে গেছে। তারা তাদের গাইডের কথা অমান্য করে এই কাজটি করেছে।

এই ঘটনার পরে সেই গাইডকে একটি ‘কারণ-দর্শানো’ নোটিশ দেয়া হয়েছে। অন্যান্য গাইডদেরও এই ব্যাপারে কড়া নির্দেশ দেয়া হয়েছে যেন আর কেউ এমন কাজ করতে না পারে।

শুক্রবার মালয়েশিয়ার সাবাহ প্রদেশের বর্নো দ্বীপে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে কোনো নিহতের খবর পাওয়া যায়নি বা কোনো সুনামি সর্তকরতাও জারি করা হয়নি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি