বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত কাউন্সিলর রাশেদ অস্ত্র-গুলিসহ আটক

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌরসভার আলোচিত কাউন্সিলর রাশেদ আলীকে (৪২) অস্ত্র-গুলিসহ আটক করেছে যশোরের ডিবি পুলিশ।

শনিবার ভোররাতে ঝিকরগাছা উপজেলার গদখালী সুধীর আলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। রাশেদ আলী বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বেনাপোল পোর্ট থানাস্থ দিঘিরপাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, গত ২৮ মার্চ সকালে রাশদ কাউন্সিলরের নেতৃত্বে একটি গ্রুপ বেনাপোলে একটি ঠিকাদারি কাজ বাগিয়ে নেয়ার জন্য পোর্ট এলাকায় ব্যাপক বোমাবাজি করে ত্রাস সৃষ্টি করে। তার গ্রুপের তাণ্ডবে দুই দেশের (ভারত-বাংলাদেশ) মধ্যে আদামানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ওই সন্ত্রাসী কর্মকণ্ডে।

এই ঘটনায় পোর্ট থানায় একটি মামলা হয়। এই মামলায় রাশেদ আলী পলাতক ছিলেন। শনিবার ভোররাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৫ রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল, একটি ওয়ান স্যুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা