,

১২১ বছরের গরমের রেকর্ড ভাঙল ভারত

news-image

অনলাইন ডেস্ক : ভারতে ১২১ বছরের ইতিহাসে উষ্ণতম মার্চ মাস পাড় করেছে। আজ শনিবার দেশটির আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মার্চের গড় তাপমাত্রা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে গড়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

দেশটির আবহাওয়া অফিস জানায়, দেশজুড়ে মার্চে ৭১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ১১৪ বছরে চেয়ে কম বৃষ্টির নজির মাত্র দুবার। সাধারণভাবে মার্চে দেশে গড়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু গত মাসে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে ভারতে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার।

উল্লেখ্য, গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদদের অনেকেই ধারণা করেছিলেন, উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে ২০২২। শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বছরের শুরুতে উদ্বেগজনকভাবে কম বৃষ্টিপাত হয়েছে দেশটিতে।

 

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের