,

হাত-পা ভেঙে ইনজেকশন পুশ করে হত্যা!

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর আবু বক্কর ছিদ্দিক (৪৫) নামের এক রাজমিস্ত্রীর লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কে বা কারা লাশটি জরুরি বিভাগে রেখে পালিয়ে যান।

আবু বক্কর ছিদ্দিক শিবগঞ্জ পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের বাবা।

পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাজের জন্য বাড়ি থেকে বের হন আবু বক্কর ছিদ্দিক। রাত ৮টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিতে শুরু করেন। পরে মুঠোফোনে খবর আসে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কে বা কারা মৃত অবস্থায় আবু বক্কর ছিদ্দিককে চিকিৎসার জন্য রেখে কৌশলে পালিয়ে গেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশের কোনো ওয়ারিশ না পেয়ে শজিমেক মর্গে রেখে দেয়। খবর পেয়ে পারিবারের লোকজন ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে শুক্রবার বাদ আছর নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়ি সুলতানপুর পৌর কবরস্থানে দাফন করে।

এ বিষয়ে ছিদ্দিকের স্ত্রী তাছলিমা বেগম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আমার স্বামীর দুই হাত, দুই পা ভেঙে এবং শরীরে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে আমার স্বামীর মায়ের দুই বিঘা জমির অংশ নিয়ে দীর্ঘদিন ধরে তার মামা ও ভাগ্নেদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

ছিদ্দিকের মামাতো ভাই মোফাজ্জল হোসেন বলেন, ছিদ্দিকের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তার মায়ের জমির অংশ ইতোমধ্যে তারা বের করে নিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, ঘটনাটি বগুড়া সদর থানা এলাকার, তাই সদর থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান