বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় এবার গৃহবধূ নিহত

news-image

নিউজ ডেস্ক : খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন খানম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়ার ১৩ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী মোটরসাইকেল চালক মো. শিপন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন।

তিনি বলেন, খিলগাঁওয়ের তিলপাপাড়া ১৩ নম্বর সড়কে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ডিএসসিসির একটি ময়লার গাড়ি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী নাসরিন খানম। তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার স্বামীও আহত হয়েছেন।

এসআই সোনিয়া বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই তারা মরদেহ নিয়ে গেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা