,

এফডিসিতে মাসব্যাপী ইফতার আয়োজন

news-image

বিনোদন প্রতিবেদক : পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে আগামীকাল থেকে। আর রোজার প্রথম দিন (রোববার) থেকে শেষদিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এফডিসিতে সমিতির স্টাডিরুমে (সমিতির কার্যালয়) এই ইফতার আয়োজন হবে জানিয়েছেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি জানান, শুধু শিল্পী সমিতির সদস্যরাই নয়, সিনেমাসংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। শিল্পী সমিতির ফান্ড থেকে নয়, সমিতির সক্রিয় কেবিনেট মেম্বারদের চাঁদার মাধ্যমে এ ইফতার আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।

সাইমন সাদিক আরও জানান, সম্প্রতি সমিতির কার্যকারি পরিষদের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পী সমিতির ইফতার আয়োজনে আগের যা বাজেট ছিলো তার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে এবার। সকল সিনেমার শিল্পী ও কলাকুশলীদের নিয়ে পবিত্র মাহে রমজানের ইফতার ও সওয়াব ভাগাভাগি করে নিতে চায় সমিতি।

এছাড়াও শিল্পী সমিতির পক্ষ থেকে সকল সদস্যদের বাসায় ঈদ উপহার সামগ্রী পাঠানো হবে এবং অসহায় শিল্পীদের জন্যও থাকবে বিশেষ সাহায্য।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড