,

একসঙ্গে মমতাজ ও মিজান

news-image

বিনোদন প্রতিবেদক : চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা গরমে হাঁসফাঁস। মানুষ ও প্রকৃতি এখন বৃষ্টির অপেক্ষায়। ঠিক এমন সময়ই ফোক সম্রাজ্ঞী গেয়ে উঠলেন ‘আল্লাহ মেঘ দে, পানি দে’, তখন যেন সত্যিকার অর্থেই শীতল স্পর্শে ভিজিয়ে দিয়ে গেল সংগীত পিপাসুদের শরীর-মন। শুধু তাই নয়, তার সঙ্গে সংগীত পরিবেশ করলেন ব্যান্ডতারকা মিজান রহমান।

দুই জনের অনবদ্য গায়কিতে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘প্রার্থনা’ প্রকাশ হয়েছে গতকাল শুক্রবার। মমতাজের কণ্ঠে এল ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। আর এ গানের সঙ্গে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা’ অংশটুকু। যা গেয়েছেন মিজান রহমান।

মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব- তারাও কণ্ঠ মিলিয়েছেন এ গানে। এর সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

এর আগে, কোক স্টুডিও বাংলার প্রথম গান ‘নাসেক নাসেক’ প্রকাশ করা হয়। অনিমেষ রায়ের গাওয়া এ গানে ‘দোল দোল দুলুনি’ নিয়ে সঙ্গী হয়েছিলেন পান্থ কানাই। গানটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড