শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : খাদ্য, জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির সামনে সহিংসতার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি। গতকাল শুক্রবার সর্বজনীন জরুরি অবস্থা ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে।

এদিন মধ্যরাত থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশটির পশ্চিম প্রদেশে কারফিউ জারি করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। একই সঙ্গে এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার ও আটকের জন্য নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতিদিন ১৩ ঘণ্টা করে লোডশেডিং, জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকটে ক্ষোভ বেড়েছে লঙ্কানদের। এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ ও সহিংসতা শুরু করেন সাধারণ মানুষ। এর একদিন পরেই এ ঘোষণা দেন দেশটির রাষ্ট্রপতি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান