শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িল ফ্লাইওভারে দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম মাইশা মমতাজ মিম। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ষষ্ঠ সেমিস্টারে পড়তেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির বলেন, ফ্লাইওভার থেকে ৩০০ ফিট সড়কে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে একটি কাভার্ডভ্যানকে দেখা গেছে। ফুটেজ নিয়ে কাজ চলছে। চালককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সজল সরকার বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মিম স্কুটি চালাচ্ছিলেন। কোনো গাড়ি মিমের স্কুটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বিকেলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মিম।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা