,

ব্যথা কমায় পান পাতার পানীয়

news-image

অনলাইন ডেস্ক : পান পাতার বহু গুণ। প্রদাহ কমানো থেকে সর্দি-কাশি, শারীরিক নানা সমস্যার সমাধান করতে সক্ষম। তা ছাড়া হজমে সাহায্য করার অতিপরিচিত গুণ তো আছেই। সে কারণেই তো এত দিন ধরে ভোজের পর পান খাওয়ানোর চল। কিন্তু এত গুণের মধ্যেও একটি সমস্যা আছে। তা হল সাধারণভাবে চুন মৌরি মিছরি দিয়ে পান খেলে গা গরম হয়ে যায়। ফলে গ্রীষ্মকালে পান খাওয়া কতটা আরামদায়ক, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

কিন্তু নানা সমস্যার সমাধান যে পাতায়, তাকে কি গোটা গ্রীষ্ম বাদ দিয়ে দিতে পারবেন? বরং গ্রীষ্মকালে কীভাবে পান পাতা ব্যবহার করা যায়, তা ভেবে দেখুন।

পান পাতা দিয়ে বানিয়ে ফেলতে পারেন শরীর ঠান্ডা রাখার মতো একটি পানীয়। গরমে তা খেলে আরাম হবে। আবার হজমের গোলমাল থেকে সর্দি-কাশি-মাথা ব্যথা, গায়ে ব্যথা— সবই কমবে।

পান পাতা: চারটি (কুচনো)

মৌরি: ১ টেবিল চামচ

নারকেল কোরা: ১ টেবিল চামচ

মিছরি: ১/২ টেবিল চামচ

পানি: ১/২ কাপ

 

প্রণালী: প্রথমে কুচনো পান পাতা ব্লেন্ডারে দিয়ে দিন। পান পাতা বাটা হয়ে গেলে পানি ছাড়া বাকি সব উপকরণ দিন তাতে। আবার সবটা ভালোভাবে মিশিয়ে নিন। শেষে পানি দিয়ে আবার মিশ্রণটি ঘেঁটে নিন। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খান। গরমকালে শরীর শীতল হবে। আবার নানা অসুস্থতাও থাকবে দূরে। সূত্র : আনন্দবাজার।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী