,

বঙ্গবন্ধু সেতুতে ১৫ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পৃথক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও রয়েছে যানবাহনের চাপ।

শুক্রবার (১ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটে ভোগান্তি চরমে যাত্রীদের।

যাত্রীরা জানান, ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে আটকে আছেন তারা। সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা যেতে সময় লাগছে প্রায় ৫ ঘণ্টা।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপ ও ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে এবং সকালে ভূঞাপুর লিংক রোডে পৃথক সড়ক দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরানো হয়েছে বলে জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড