বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুড়ছে রাশিয়ার তেলের ডিপো, অভিযোগের তীর ইউক্রেনের দিকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার সকালে বেলগোরদ শহরে তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের হেলিকপ্টার হামলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইউক্রেনে সচরাচর রুশ হামলার ঘটনা ঘটলেও রাশিয়ায় পাল্টা হামলা তেমন একটা দেখা যায় না। এ হামলায় দায় স্বীকার করেনি ইউক্রেন।

যে ডিপোতে আগুন লেগেছে, ইউক্রেন সীমান্ত থেকে তা মাত্র ৩৫ কিলোমিটার দূরে। ফটো ও ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ আগুন লাগে।

বিবিসি জানিয়েছে, বেলগোরদ শহরের আঞ্চলিক গভর্নর অভিযোগ করেছেন, সামরিক হেলিকপ্টার দিয়ে ওই তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন।

গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘শুক্রবার ভোরে যে আগুন লেগেছে, তা ইউক্রেনের দুই হেলিকপ্টার হামলায় ঘটেছে।’

তিনি জানান, হামলার জেরে অন্তত দু’জন আহত হয়েছেন। তবে তারা গুরুতর আহত নন।

গভর্নর গ্লাদকভ জানান, আগুন নেভাতে কাজ করছেন অগ্নিনির্বাপন কর্মীরা। তেলের ডিপোর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

এর দুই দিন আগে ওই এলাকার একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা