রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল করে রুশ বিমান ভুপাতিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভুল করে নিজেদের বিমান ভূপাতিত করেছেন রুশ সেনারা। ব্রিটিশ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ সাইবার-গোয়েন্দা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্স বা জিসিএইচকিউর তথ্য অনুযায়ী, রুশ সেনারা দুর্ঘটনাক্রমে তাদের নিজস্ব একটি বিমান গুলি করে ভূপাতিত করেছে এবং কখনো কখনো আদেশ মানতে অস্বীকার করেছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তৃতা দেবেন জিসিএইচকিউর পরিচালক স্যার জেরেমি ফ্লেমিং। বক্তব্যটি জিসিএইচকিউর ওয়েবসাইটে আগেই প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, এটি স্পষ্ট যে ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে ‘ব্যাপকভাবে ভুল ধারণা’ করেছেন।