‘আপনাদের কাছে কি আলাদিনের চেরাগ আছে যে রমজানে দাম কমবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে-ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিদের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনাদের (সরকারের) কাছে কি আলাউদ্দিনের চেরাগ আছে, যে রমজান আসলে দাম কমবে।’ তিনি বলেন, তাহলে এতদিন কি মানুষ না খেয়ে মরবে। সিন্ডিকেটের সব লোক আওয়ামী লীগের। দেশের লোক না খেয়ে বাঁচল কি মরল তারা বিবেচনা করে না।

রিজভী বলেছেন, অভাবে মা তার সন্তান বিক্রি করছে, আর সরকার উন্নয়নের ফিরিস্তি দেখাচ্ছে। মানুষের পেটে যদি খাবার না থাকে, তারা যদি চাল, ডাল, কিনতে না পারে; মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে? এটা জনগণের সরকার নয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় প্রতীকী গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সেখান থেকে ফিরে দুপুরে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে ডিএমপি কমিশনারের কটূক্তির প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে রিজভী রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। শংকর থেকে শুরু হয়ে মিছিলটি মোহাম্মদপুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রিজভী বলেন, দেশের মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির ফলে মানুষ চাল, ডাল, তেল ও শিশুর জন্য দুধসহ খাদ্য কিনতে পারে না।

তিনি বলেন, পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক ব্যক্তিদের মতো বক্তব্য দেয় তাহলে সাধারণ মানুষ আস্থা রাখবে কোথায়? খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য নজিরবিহীন।

তিনি আরও বলেন, গোটা জাতিকে লোহার শিকলে বন্দী করে রেখেছে অবৈধ সরকার। এই বন্দীশালা ভাঙতে হবে। এ জন্য নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান রিজভী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান